ভারতের নতুন কৃষি আইনের সমর্থন করলো মার্কিন যুক্তরাষ্ট্র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 February 2021

ভারতের নতুন কৃষি আইনের সমর্থন করলো মার্কিন যুক্তরাষ্ট্র

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক: নভেম্বরের পর থেকে কয়েক হাজার কৃষক ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে শিবির স্থাপন করেছে এবং তারা নতুন আইন বাতিল করার আহ্বান জানিয়েছে। অনেক বলিউড ও হলিউড তারকারা এই প্রতিবাদের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। বুধবার আমেরিকা ভারতের নতুন কৃষি আইনের সমর্থন করেছে।


মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপগুলিকে স্বাগত জানিয়েছে এবং বলেছে এই পদক্ষেপ ভারতীয় বাজারের দক্ষতা উন্নত করবে এবং বেসরকারী খাতে আরও বিনিয়োগকে আকৃষ্ট করবে। পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন যে ওয়াশিংটন স্বীকার করেছে যে "শান্তিপূর্ণ প্রতিবাদ যে কোনও সমৃদ্ধ গণতন্ত্রের বৈশিষ্ট্য, তবে দলগুলোর মধ্যে মতপার্থক্য অবশ্যই সংলাপের মাধ্যমে সমাধান করা উচিৎ।" মুখপাত্র বলেছেন, "আমরা বিশ্বাস করি যে শান্তিপূর্ণ প্রতিবাদ যে কোনও সমৃদ্ধ গণতন্ত্রের বৈশিষ্ট্য, এবং উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টও একই কথা বলেছিল।"

No comments:

Post a Comment

Post Top Ad