ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে প্রস্তুত আমেরিকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 February 2021

ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে প্রস্তুত আমেরিকা

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক: আমেরিকা ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে প্রস্তুত। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিংকেন বলেছেন যে তার দেশ ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে প্রস্তুত রয়েছে, তবে তেহরানকেও তা কঠোরভাবে তা মেনে চলতে হবে।


ওয়াশিংটন উচ্চাভিলাষী চুক্তি পুনরুদ্ধার করার ইঙ্গিত দিয়েছে, যা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন। নিরস্ত্রীকরণ সম্পর্কিত জাতিসংঘ সমর্থিত সম্মেলনে বক্তব্য রেখে ব্লিংকেন ভবিষ্যতে ধ্বংসাত্মক অস্ত্রের বিস্তার ও মহাকাশ থেকে হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।


ইরানের প্রতি বার্তা ছাড়াও, পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার স্যাটেলাইট বিরোধী অস্ত্রের পরীক্ষা এবং চীনের গত বছর উস্কানিমূলক এবং বিপজ্জনক অস্ত্রের বিকাশের কর্মসূচীর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ব্লিংকেন বলেছিলেন যে আমেরিকা ইরানের সাথে চুক্তিতে ফিরে আসতে প্রস্তুত তবে ইরানেরও এটি কঠোরভাবে অনুসরণ করা উচিৎ।

No comments:

Post a Comment

Post Top Ad