সবুজ সাথীর সাইকেল নিতে এসে আক্রান্ত দুই ছাত্র, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 8 February 2021

সবুজ সাথীর সাইকেল নিতে এসে আক্রান্ত দুই ছাত্র, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ



নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা: সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিতে এসে মারধর দুই ছাত্রকে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ ছাত্রদের  ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।

দেগঙ্গা ব্লকের নিরামিষা হাইস্কুলের ছাত্র- ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল সোমবার দেগঙ্গা কিষান মান্ডিতে থেকে দেওয়া হবে বলে জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালেই ছাত্র ছাত্রীদের দল কিষান মান্ডিতে চলে আসে সাইকেল নিতে। অভিযোগ ছাত্রীদের সাইকেল দেওয়া হলেও ছাত্রদের সাইকেল দেওয়া হয়নি। 

ছাত্ররা কারন জানতে চাইলে তাদের কে প্রথমে ধাক্কা দিয়ে গেটের বাইরে বার করে দেওয়া হয়, তার প্রতিবাদ করলে বহিরাগত কয়েকজন দুই ছাত্রকে মারধর করে বলে অভিযোগ, এরপর মারধর প্রতিবাদে এবং সাইকেল পাওয়ার দাবি জানিয়ে কিষান মান্ডির সামনে বিশ্বনাথ পুর- নিমতলা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় ছাত্ররা, ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad