প্রেসকার্ড ডেস্ক: চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হচ্ছে। আজ, ম্যাচের চতুর্থ দিনে ভারতীয় দল ৩৩৭ রানে অল আউট হয়ে হয়েছে।
ভারতের প্রথম ইনিংস
তৃতীয় দিনের খেলা শেষে ভারত ৭৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে। ওয়াশিংটন সুন্দর ৩৩ এবং আর আশ্বিন ৮ রান করে ক্রিজে ছিলেন। এরপর ওয়াশিংটন সুন্দর ৮৫ করে নট আউট থাকেন এবং আশ্বিন ৩১ রান করে আউট হন।সুন্দর পরপর দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেছিলেন। এছাড়াও পান্ত এবং পূজারা ৯১ ও ৭৩ রান করে ভারত-কে এই স্কোর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে।

No comments:
Post a Comment