টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের ! দুই দলেই বড় পরিবর্তন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 February 2021

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের ! দুই দলেই বড় পরিবর্তন

 


প্রেসকার্ড ডেস্ক: আমেদাবাদের মতেরায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। দুই দলের প্রথম একাদশেই বেশ কিছু পরিবর্তন হয়েছে। সব থেকে বড় পরিবর্তন হয়েছে ইংল্যান্ডের দলে।তাদের প্রথম একাদশে চারটি পরিবর্তন। ররি বর্নস, ড্যান লরেন্স, অলি স্টোন ও মইন আলির জায়গায় এই টেস্টে দলে এসেছেন জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো ও জ্যাক ক্রলি। অপর দিকে ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের পরিবর্তে এসেছেন বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। 


প্রথম একাদশ:


ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।


ইংল্যান্ড: ডম সিবলি, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস (উইকেটকিপার), জোফ্রা আর্চার, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড।



No comments:

Post a Comment

Post Top Ad