কলকাতায় এসে পৌঁছাল বহু প্রতিক্ষীত ভ্যাকসিন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 November 2020

কলকাতায় এসে পৌঁছাল বহু প্রতিক্ষীত ভ্যাকসিন


নিজস্ব প্রতিনিধি, কলকাতাকলকাতায় এসে পৌঁছলো ভারত বায়োটেকের তৈরি এক হাজারটি ভ্যাকসিন। ইতিমধ্যেই হায়দ্রাবাদ থেকে সেগুলিকে নিয়ে আসা হয়েছে নাইসেডে। জানা যাচ্ছে, ডিসেম্বর থেকেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। এই পর্যায়ে কলকাতায় প্রথমেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে টীকা দেওয়া হতে পারে। অন্যদিকে, তিনি ছাড়াও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষও নাম লিখিয়েছেন সেচ্ছসেবক হিসেবে। 


নাইসেডের তরফে জানানো হয়েছে স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে। গোটা প্রক্রিয়া শেষ করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস হয়ে যাবে। এ রাজ্যে এক হাজার স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ হবে এই ভ্যাকসিন। 


নাইসেড সূত্রে দাবী, একটি ফোন নম্বর দেওয়া হবে নাইসেডের তরফে। যাঁরা ফোনে যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে। তবে এক্ষেত্রেও রয়েছে বেশকিছু বিধি নিষেধ। যেমন একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে। তার মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বাছা হবে। কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না। স্বেচ্ছাসেবক হতে পারবেন না অন্তঃসত্ত্বারা। তবে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে এবং একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না। ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায়। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই কো ভ্যাক্সিন।

No comments:

Post a Comment

Post Top Ad