নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: টানা ১৯ দিন ধরে করোনার সাথে যুদ্ধ করে অবশেষে করোনামুক্ত হয়ে বাড়ী ফিরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। চলতি মাসের ৬ তারিখ করোনায় আক্রান্ত হয়ে মাটিগাড়ার সরকারি হাসপাতালে ভর্তি হন পর্যটন মন্ত্রী।
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, চিকিৎসারত অবস্থায় একাধিকবার তার করোনা টেস্ট করার পরেও রিপোর্ট পজিটিভ আসে। ফলে দুশ্চিন্তায় পরে যান তাঁর অনুগামীরা। মন্ত্রীর সুস্থতা কামনায় যজ্ঞানুষ্ঠানও করা হয়। অবশেষে অনুগামীদের কঠোর প্রার্থনায় করোনা মুক্ত হন পর্যটন মন্ত্রী।
বুধবার সকালে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ী ফেরেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বাড়ীর সামনে হাজির হন তাঁর অনুগামীরা। ডাক্তারের পরামর্শে এখন তিনি হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

No comments:
Post a Comment