জয় গুহ, কলকাতা: বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডে দুজন তৃণমূল কর্মীর সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
রাত ১০:৩০ নাগাদ দুজন তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় বাইক নিয়ে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে রাস্তার মধ্যে গার্ডওয়ালে ধাক্কা মারে। তারপর তারা বাইক নিয়ে দুজনেই পড়ে যায় রাস্তার মাঝখানে। এইরকম অবস্থায় বাইক চালাচ্ছিলেন যে, যেকোন সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। তাই নিয়ে একজন প্রথমে তাদের বলতে আসলে তার সঙ্গে বচসা বেঁধে যায়, পরে পুলিশ এসে বাইকের চাবি খুলে নেওয়াতে পুলিশদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় ওই দুই মদ্যপ তৃণমূল কর্মীর।
পুলিশকে লক্ষ্য করে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মন্ত্রী পার্থ চ্যাটার্জির খুব কাছের লোক বলেও তারা পুলিশদের হুমকি দেয়। ওই দুজন মদ্যপ ব্যক্তি পার্থ চ্যাটার্জিকে ফোন করেও পুলিশ সার্জেন্টকে কথা বলতে বলে ফোনে কিন্তু পুলিশ সার্জেন্ট কোনরকম ফোনে পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে রাজি হয় না। ঘটনাস্থলে পরে আরও পুলিশকর্মীরা এসে তাদের দুজনকে বেহালা থানায় নিয়ে যায়।

No comments:
Post a Comment