তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2020

তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা


নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনাবসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষের ওপর রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করে একদল দুষ্কৃতি। 

 

গতকাল রাত সাড়ে নটা নাগাদ সোলাদানা বাজারে বাড়ী ফিরছিলেন তিনি। বসিরহাট থানার নারায়ণপুরের কাছে এই ঘটনা ঘটে। একদল সশস্ত্র দুষ্কৃতি তাকে পিছন দিক থেকে মোটরসাইকেল আটকে রেখে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত ঘোষকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারনে তাকে খুনের চেষ্টা, এর পিছনে রাজনৈতিক কারণ কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad