প্রেসকার্ড নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনের বিরুদ্ধে বিএসএফের প্রাক্তন জওয়ান তেজ বাহাদুরের আবেদনে মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবে। আদালত ১৭ নভেম্বর মামলার রায় সংরক্ষণ করে। সিজেআই এস এ বোবড়ে, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রমনিয়ামের বেঞ্চ আজ এই আবেদনের বিষয়ে রায় দেবে।
তেজ বাহাদুর আবেদনে অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রীর চাপে নির্বাচন অফিসার ভুলভাবে তার মনোনয়ন বাতিল করেছিলেন। তেজ বাহাদুর যাদবকে সমাজবাদী পার্টি তার প্রার্থী করেছিল।
এর আগে, এলাহাবাদ হাইকোর্ট তার আবেদন নাকচ করে দিয়েছিলেন যে তেজ বাহাদুর বারাণসীর ভোটারও নন, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে প্রার্থীও ছিলেন না। তাই তার পক্ষে পিটিশন দায়ের করার কোন যৌক্তিকতা নেই। হাইকোর্টের এই সিদ্ধান্তকে তেজ বাহাদুর সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন।

No comments:
Post a Comment