প্রেসকার্ড ডেস্ক: ২৪ নভেম্বর ভারতের গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের এক নম্বর রেসলার বজরঙ্গ পুনিয়া। দ্রোণাচার্য পুরষ্কার প্রাপ্ত মহাভীর ফোগাটের তৃতীয় কন্যা সংগীতা ফোগাটকে নিয়ে সাতপাকের জাগায় আট পাক নেবেন বজরঞ্জ পুনিয়া। সংগীতা ফোগাটের বড় বোন এবং কুস্তিগীর ববিতা ফোগাটও তাদের বিয়েতে আট পাক নিয়েছিলেন।
বজরঙ্গ পুনিয়া ও সংগীতা ফোগাতের বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ের আনুষ্ঠানিকতা কিছুদিন আগে শুরু হয়েছিল। সংগীতা ফোগাট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত তথ্য দিয়েছেন।
সংগীতা ফোগাটের বড় বোন ও প্রাক্তন রেসলার গীতা ফোগাট গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। ২৫ নভেম্বর তার ছোট বোনের বিয়ের বিষয়ে তথ্য দিয়েছেন গীতা ফোগাট।
তবে করোনার ভাইরাস মহামারীর প্রভাবও দেখা যাবে বজরঙ্গ পুনিয়া এবং সংগীতা ফোগাটের বিয়েতে। খুব কাছের পরিবারের সদস্যরা এই বিয়েতে থাকবেন। বজরঙ্গ পুনিয়ার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন সংগীতা ফোগাটও পেশায় একজন কুস্তিগীর।
অষ্টম পাকটি খুব বিশেষ
ফোগাট পরিবারের বিয়ের সময় আট পাক নেওয়ার ঐতিহ্য রয়েছে। বেটি বাঁচাও-বেটি পড়াও এবং বেটি খিলাও অভিযানের আওতায় বজরঙ্গ পুনিয়া ও সংগীতা ফোগাট আটপাক নেবেন এবং তাদের পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন।

No comments:
Post a Comment