জয় গুহ, কলকাতা: দলিতদের সমর্থনে আজ বেহালা শিমুলতলাতে মনীষা বাল্মীকির হত্যা কারীদের শাস্তির দাবীতে একটি প্রতিবাদ সভার আয়জন করা হয়।
সেই সভাতে পার্থ চ্যাটার্জী বলেন, 'যোগী সরকার নিজেই বড়ো নাটক করছে। মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে হত্যা করে নিজেরা নাটক করছে। দলিত দের উপরে অত্যাচারে সারা দেশে গর্জে উঠেছে। আমরাও এই আন্দোলনে রয়েছি। দিনের পর দিন দলিত দের উপর অত্যাচার চলছে। যারা যারা এদের বিরুদ্ধে বিরোধীতা করছে তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে ব্যবহার করে। আমাদের সাংসদদের পুলিশ দিয়ে আটকানো হচ্ছে। এই দলিত দের সাথে আমরা আছি আন্দোলন আমরা চালিয়ে যাব। মনীষা হত্যা কারীর শাস্তির দাবী করছি।'

No comments:
Post a Comment