চাকরির দাবীতে স্বাস্থ্য ভবনের সামনে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্টাফেদের বিক্ষোভ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 October 2020

চাকরির দাবীতে স্বাস্থ্য ভবনের সামনে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্টাফেদের বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতাওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রায় ৩০০০ স্টাফ তারা গতকাল স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান।

তাদের দাবী, তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন থাকার সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। তারা এই মুহূর্তে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের মোট ৯৩৩৩ টি ভ্যাকেন্সি ছিল, শেষ মুহূর্তে তাদের জানানো হয় তাদের মধ্যে ২৪০০ জনকে চাকরি দেওয়া হবে এবং সেই ২৪০০ জনের মধ্যে বেশিরভাগই বাইরের রাজ্যের  বাসিন্দা এ রাজ্যের বাসিন্দা হওয়ার শর্ত তাদেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না।

তাদের আরও দাবী, সকালে যখন তারা তাদের দাবী-দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনে আসেন, ঘটনাস্থলে হাজির হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং নার্সিং স্টাফদের গায়ে হাত তোলে বলেও অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad