দেশলাই কাঠি দিয়ে কলেজ পড়ুয়ার অনবদ্য সৃষ্টি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 October 2020

দেশলাই কাঠি দিয়ে কলেজ পড়ুয়ার অনবদ্য সৃষ্টি


নিজস্ব সংবাদদাতাচল্লিশ বাক্স দেশলাইয়ের কাঠি দিয়ে অসাধারণ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন নদিয়ার শান্তিপুরের কলেজ পড়ুয়া।

নদিয়া শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র সৈকত সাধুখা, বসবাস করেন শান্তিপুরেই। বাবার ছোট একটি চালের দোকান। ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে শিল্প কর্মের প্রতি ঝোঁক তার। শান্তিপুরে এ ধরনের কাজ শেখার খুব একটা জায়গা না থাকায়, নিজের আপন খেয়ালেই  নারকেলের মালা, কাগজ, শোলা, পোড়ামাটির নানান উপাদানে অলংকার মা-দিদিকে তৈরি করে দিতো ছোট থেকেই। তা দেখে পড়শীরা অনেকেই উপযুক্ত পারিশ্রমিক দিয়ে মূল্য দিতেন শিল্পকর্মের। 

সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু করার প্রবণতায় জাগে। সেই মতো ৪০ বাক্স দেশলাইয়ের কাঠি আনুমানিক বারোশো কাঠির সমাহারে তৈরি করে ফেলেছে অসাধারণ দুর্গা প্রতিমা। পূজিত হবে না জেনেও শিল্প আগ্রহী ক্রেতার উপযুক্ত পারিশ্রমিক পেলে আগামীতে এ ধরনের পেশায় নিজেকে নিয়োজিত করবে বলে জানায় সৈকত।

No comments:

Post a Comment

Post Top Ad