নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের দুর্গা পুজোর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 October 2020

নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের দুর্গা পুজোর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:  বালুরঘাট নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  নরেন মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বালুরঘাট নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগার সহ দশটি পুজোর উদ্বোধন করেন তিনি।  

করোনার কারনে নিউ টাউন পল্লী পাঠাগারে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শতাধিক দুর্গা পূজা ভার্চুয়াল উদ্বোধনের পর এবারে রাজ্যে দশটি দুর্গা পূজা উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও রাজ্যের কয়েকটি জেলার দুর্গা পূজা এই লাইভ অনুষ্ঠানে দেখানো হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাট নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারের প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার, দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন, রাজ্য নেতা নীলাঞ্জন রায়, গৌতম চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্ব এবং নিউটাউন ক্লাবের সদস্যবৃন্দ। 

No comments:

Post a Comment

Post Top Ad