নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিড় নিয়ন্ত্রণ করতে এবার মেট্রোর ধাঁচেই ই-পাস চালু করতে চায় পূর্ব রেল। এতে প্রত্যেক স্টেশনে ভিড় কমবে ও সুশৃঙ্খল ভাবে তা নিয়ন্ত্রিত করা যাবে। এজন্য এক যোগে কাজ করতে হবে রাজ্য পুলিশ ও জিআরপিকে। এছাড়াও পুজোর পরেই লোকাল ট্রেন চালানোর জন্য পূর্ব রেল কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছে।
জানানো হয়েছে, পূর্ব রেলের তরফে কোনও সমস্যা নেই ট্রেন চালানোর বিষয়ে। রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে সবুজ সিগন্যাল পেলেই লোকাল ট্রেন চালানো হবে। লোকাল ট্রেন চালানো হলে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে ট্রেনের প্রতিটি কোচে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া। হাওড়া ও শিয়ালদা থেকে নজরদারি চালানো, সামাজিক দূরত্ব মেনে চলা ইত্যাদি।
সূত্রের খবর, ইতিমধ্যেই লোকাল ট্রেন চালাতে চেয়ে কেন্দ্র চিঠি দিয়েছে রাজ্যকে। রাজ্যের তরফের সবুজ সঙ্কেত পেলে কেন্দ্র থেকে লোকাল ট্রেন চালানো হতে পারে বলে তারা জানিয়েছে ওই চিঠিতে। এছাড়াও রাজ্যের তরফে অনুমতি পাওয়া গেলে তারপরে বেশকিছুদিন হাতে সময় সে লোকাল ট্রেন চালু করে দিতে চায় কেন্দ্র বলেও জানানো হয়েছে ওই চিঠিতে।

No comments:
Post a Comment