নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: জোরজবরদস্তি করে বাড়ী থেকে বের করে দেওয়ায় শ্বশুর বাড়ীর সামনে ধর্নায় বসলেন এক গৃহবধূ। বুধবার দুপুরে বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় ওই গৃহবধূ শ্বশুর বাড়ীর সামনে ধর্নায় বসেন। যতক্ষণ না বাড়ীতে প্রবেশ করার অনুমতি শ্বশুর দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন বলে ওই গৃহবধূ সুস্মিতা দেবী জানিয়েছেন।
জানা যায়, চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর স্বামী, শ্বশুর বাড়ীতে স্বামী স্ত্রীকে রেখে দিয়ে কর্মসূত্রে দুবাই চলে যান। এরপর থেকে সুস্মিতাকে বাড়ীতে একা পেয়ে মানসিক অত্যাচার চালায় শ্বশুর ও শাশুড়ি। ওই গৃহবধু অত্যাচার সহ্য করতে না পেরে বালুরঘাট থানার মহিলা পুলিশের দ্বারস্থ হলে পুলিশের পক্ষ থেকে তাকে বাড়ীতে ঢুকিয়ে দিলে আবার অত্যাচার শুরু করে শ্বশুর ও শাশুড়ী। বাধ্য হয়ে অত্যাচার সহ্য করতে না পেরে থানায় ৪৯৮ ধারায় মামলা করে গৃহবধূ, বিষয়টি জানান গৃহবধূর শ্বশুর কমল চন্দ্র কর্মকার।
তিনি আরও জানান, তার পুত্রবধূ যদি ভাড়া বাড়ীতে থাকে তার ভাড়া তিনি মিটিয়ে দেবেন, তবে তাকে তার বাড়ীতে রাখবেন না, কারন তাকে বাড়ীতে রাখলে তাদের প্রান সংশয়ের একটা ভয় আছে।
প্রায় ৬ঘন্টা অপেক্ষা করে শ্বশুর বাড়ীর কোন হেলদোল না পেলে চলে যান ওই গৃহবধূ।

No comments:
Post a Comment