জয় গুহ, কলকাতা: প্রকাশ হল কলকাতা পুলিশের পুজো গাইড। লাল বাজারে শুভ সূচনা করলেন নগরপাল অনুজ শর্মা।
পুজোর গাইডের পাশাপাশি এদিন কলকাতা ট্রাফিক পুলিশের বার্ষিক পর্যালোচনা রিপোর্টও প্রকাশ করেন তিনি।
পুজোর ভিড়ে বিশেষ করে বাচ্চাদের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে, সেটা মাথায় রেখে এবার ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে তৈরি করা হয়েছে আইডেন্টিটি ব্যাচ, যার মাধ্যমে হারিয়ে যাওয়ার বাচ্চা বা যেকোন মানুষের পরিচয় দিয়ে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কলকাতা পুলিশ।

No comments:
Post a Comment