নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: এ বছরের দুর্গা পূজার আনন্দ কিছুটা ম্লান করোনার জন্য। ইতিমধ্যে সরকারের তরফে অনেক গাইড লাইন দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্মী থেকে ডাক্তার প্রত্যেককেই এবছর দুর্গা পুজোয় এক্সট্রা কাজের চাপ নিতে হচ্ছে। মন্দিরের থেকে হাসপাতালে প্রয়োজনীয়তা এবছর একটু বেশি কারণ দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি অন্যান্য রোগ বা রোগীরা।
সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা, তাই বুধবার মধ্যরাতে আচমকা হাবড়া হাসপাতালে হানা হাসপাতাল সুপারের।
রোগীর পরিবারের একাধিক অভিযোগ ছিল তাই পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কিনা নিজেই সশরীরে ঘুরে দেখলেন হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস।
সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই লক্ষ্য, তাই এই আচমকা ভিজিট জানালেন হাসপাতাল সুপার।

No comments:
Post a Comment