নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার নিউটাউন দুর্গা বাড়ীর দুর্গাপুজো গত পাঁচ বছরে পরপর জেলার সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে এবং এই সেরা হওয়ার ইচ্ছাতেই গত বছর পুজোর পর পরেই তারা কিন্তু এবছরের প্রস্তুতি মনে-মনে অনেকটাই করে রেখেছিলেন।
কিন্তু এবছর বাদ সাধল করোনা। এই মহামারীর কারণে সারা পৃথিবী নানান সমস্যায় জর্জরিত এবং এই মহামারীর প্রভাব সরাসরি পরল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে। এ বছর সরকারি নিয়ম ও কোর্টের আদেশ অনুসারে পূজা অনুষ্ঠিত করবে নিউটাউন দুর্গা বাড়ীর পুজো কমিটি। এবার পুজোতে অনেককিছুই কাটছাঁট করতে হয়েছে পুজো কমিটিকে।
মন ভালো নেই কারওই। বছরে একবার উমার আগমনে অল্প আয়োজনে নিজেদের খুশি করে উৎসব পালন করতে চলেছে তারা। কমেছে সাজসজ্জা, থাকবে না রকমারি আলোর ঝলকানি, তবুও নিষ্ঠার সাথে সমস্ত বিধি মেনে ৭৭ তম বর্ষে আরাধনা হবে মা দুর্গার।

No comments:
Post a Comment