লুচি আলুর দমে জমে যাক সকালের জলখাবার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 October 2020

লুচি আলুর দমে জমে যাক সকালের জলখাবার


প্রেসকার্ড নিউজ ডেস্ক:  ছুটির দিনে বিশেষ করে রবিবারে বা স্পেশাল কোনও দিনে লুচি ও আলুর দম বাঙালির পাতে থাকা চাই- চাই। তবে বর্তমানে বিভিন্ন খাবার সকালের জলখাবারে জায়গা করে নিয়েছে। তা সত্ত্বেও কিন্তু লুচি আর আলুর দমের কদর কম হয়নি। পুজোর এই বিশেষ দিনে একদিন লুচি-আলুর দম জলখাবারের সঙ্গী হতেই পারে। নতুন গিন্নিরা তাহলে ঝট করে জেনে নিন কিভাবে বানাবেন লুচি ও আলুর দম।

 উপাদান:

 আলু দমের জন্য উপকরণ-

আলু - ১২ সিদ্ধ এবং খোসা ছাড়ানো

পেঁয়াজ - ২ (পেস্ট)

রসুন - ৮ টি পেস্ট)

আদা - ১ ইঞ্চি (পেস্ট)

টমেটো - ২

কাঁচা লঙ্কা- ৩ কাটা

জিরা - ১ চা চামচ

তেজ পাতা- ২

শুকনো লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

 হলুদ - ১ চামচ

ধনে গুঁড়ো - ১ চা চামচ

জিরা গুঁড়ো - ১ চা চামচ

গরম মশলা পেস্ট/ গুঁড়ো - ১ চা চামচ

ঘি - ১ চা চামচ

সরষের তেল - ২ চা চামচ

চিনি - ১ টেবিল চামচ

লবন


লুচি তৈরির উপকরণ -

ময়দা - ২ কাপ

জল - ২/৩ কাপ

ঘি পরিমাণমত

নুন - ১ চিমটি

তেল - ৩ কাপ (লুচি ভাজার জন্য)


 আলুর দম তৈরির পদ্ধতি-

গ্যাস অন করে একটি প্যানে তেল গরম করুন এবং তাতে তেজপাতা, জিরা এবং কাঁচা লঙ্কা দিন।

তারপরে সামান্য চিনি যুক্ত করুন এবং ৩০ সেকেন্ডের জন্য নাড়ুন।  এর পরে, পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্ট যোগ করুন এবং এটি বাদামী হয়ে যাওয়া পর্যন্ত  ২-৩ মিনিট ধরে রান্না করুন।

তারপরে টমেটো কুচি, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিন।

মশলা থেকে তেল আলাদা হওয়া শুরু না করা পর্যন্ত এটি রান্না করুন। তারপরে সেদ্ধ আলু মিশিয়ে নাড়ুন। এর পরে আধা কাপ জল যোগ করুন এবং এটি ঢেকে ৫ মিনিট রান্না করুন।

আঁচ কমিয়ে নিন এবং উপরে ঘি ও গরম মশলা দিন এবং আঁচ বন্ধ করে প্যানটি সরিয়ে নিন। আলুর দম প্রস্তুত।

যদি নিরামিষ রান্না করতে চান, তবে পেঁয়াজ ও রসুন বাদ দিয়ে দেবেন।


লুচি তৈরির জন্য-

লুচি তৈরির জন্য সমস্ত উপকরণ মেশান এবং ময়দা মেখে লেচি কেটে নিন। এরপরে বেলন চাকির সাহায্যে  লুচি বেলে নিন। এবার একটি প্যানে তেল গরম করে নিন, লুচি গড়িয়ে নিন এবং বাদামী হয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। এখন গরম গরম লুচি, আলুর দম সহ পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad