নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: করোনা আবহে দুর্গা পূজা উপলক্ষ্যে হাইকোর্ট বিশেষ নির্দেশিকা জারি করেছেন। এবার সেই নির্দেশিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বুধবার হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়া পৌরসভার ২৪ টি ওয়ার্ডের তিন হাজার গরীব দুঃস্থদের হাতে শারদীয়া উপলক্ষ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হাবড়া কলতাল অনুষ্ঠান গৃহ সহ হাবড়া দেশবন্ধু পার্ক মাঠে। করোনার জেরে কাজ হারিয়েছেন অনেকেরই, আবার এই পরিস্থিতিতে নতুন জামা-কাপড় কেনাকাটার মতো সামর্থ্য নেই। তাই হাবরা পৌরসভার ২৪ টি ওয়ার্ডের এক হাজার ছোট ছোট ছেলে মেয়ে, এক হাজার বিধবা মহিলা এবং এক হাজার মায়েদের নতুন বস্ত্র দেওয়া হয় খাদ্য মন্ত্রীর হাত ধরে।
এদিন অনুষ্ঠানে এসে হাইকোর্টের রায়কে নিয়ে খাদ্যমন্ত্রী তার ক্ষোভ উগরে দিয়েছেন। মন্ত্রী জানান, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা মান্যতা দিচ্ছি। কিন্তু নির্দিষ্ট কোনও একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বাংলার পুজো বন্ধ করবার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন, তবে এর ফল ভুগতে সেই আইনজীবীদের। আর তার সাক্ষী থাকবে এই বাংলা।

No comments:
Post a Comment