বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গোপন মুহূর্তের ছবি তুলে তরুণীকে ব্ল্যাকমেল যুবকের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 October 2020

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গোপন মুহূর্তের ছবি তুলে তরুণীকে ব্ল্যাকমেল যুবকের


নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনাসোশ্যাল মিডিয়ায় পরিচয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ তরুণীকে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার অভিযুক্ত।

হাবড়া থানা ইতনা এলাকার বছর চব্বিশের এক তরুণী হাবড়া থানায় গত আগস্ট মাসের ২৩ তারিখ লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত যুবক দীপঙ্কর দাস (৩৫)- এর বিরুদ্ধে। দীপঙ্করের বাড়ী কলকাতা নেতাজি নগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীপঙ্কর গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় নদীয়া জেলার কল্যাণী এলাকায় একটি গেস্ট হাউসে অভিযুক্ত রয়েছে। সেইমতো তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থেকে। তরুণীর অভিযোগ, বছর খানেক আগে দীপঙ্করের সাথে তার সোশ্যাল সাইটে পরিচয় হয়েছিল। তারপর দুজনের মধ্যে ভালোবাসা হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং সেই ছবি তুলে রেখে যুবতীকে নানাভাবে হুমকি দিতে ভয় দেখাতো বলে অভিযোগ।

হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে রবিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad