নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আবার দল বদল আলিপুরদুয়ারে। এবার তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কুশল চ্যাটার্জী গতকাল সন্ধ্যে বেলায় যোগ দিলেন বিজেপিতে। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার হাত ধরে তিনি যোগ দিলেন বিজেপিতে।
সংঘের আদর্শে রাজনীতি করা কুশল চ্যাটার্জী আগে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলেন। প্রায় দু বছর আগে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সম্প্রতি ঘোষণা হওয়া তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিতে সম্পাদক পদ পান তিনি। কিন্তু তারপরও উনি তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগ দিলেন। যদিও তিনি কি কারনে তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগ দিলেন তা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাননি ।
এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, সংঘের রাজনৈতিক আবহে রাজনীতি করা মানুষ কখনই তৃণমূলের রাজনৈতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে না।

No comments:
Post a Comment