পুজো উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের জন্য রাজীবের অভিনব উদ্যোগ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 October 2020

পুজো উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের জন্য রাজীবের অভিনব উদ্যোগ


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারথরে থরে সাজানো পোশাক, যার যেটা পছন্দ নিজে হাতে তুলে নিচ্ছে ছোট ছোট বাচ্চারা। এমনই এক অভিনব উদ‍্যোগ নিল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশার বাসিন্দা ব্যবসায়ী রাজীব দাস। 

ঠিক এমনটাই ব্যবস্থা করেছেন আর্থিকভাবে দুর্বল প্রায় ৪০০ শিশুর জন্য। শুধু শিশুরাই নয়, তার এই বস্ত্র দানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রচুর বিধবা মহিলা। প্রায় সাড়ে ৫০০ বিধবা মহিলাকে নতুন বস্ত্র দিয়ে তাদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিল রাজীব দাস। গতকাল সকাল থেকেই রাজীব দাসের বাড়ীর সামনে লম্বা লাইন পড়ে যায়। আগের দিনই বাড়ীর সামনের রাস্তায় সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে গোল গোল দাগ দেওয়া হয় যাতে গ্রহীতারা সামাজিক দূরত্ব বজায় রেখে বস্ত্র গ্রহণ করতে পারে। সবাইকে স্যানিটাইজার দিয়ে হাত  স্যানিটাইজ করিয়ে মাস্ক পরিয়ে নতুন কাপড় তুলে দেওয়া হয় হাতে। 

এই করোনা আবহে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের বিধবা মহিলারা পুজোর আগে নতুন কাপড় পেয়ে  দুহাত ভরে আশীর্বাদ করলেন রাজীবকে।

No comments:

Post a Comment

Post Top Ad