প্রেসকার্ড নিউজ ডেস্ক: গরম ভাতে ভর্তা খেতে সকলেই পছন্দ করেন নিশ্চয়ই। আলু, বেগুন, পটল এসবের ভর্তা তো খেয়েছেন, তবে কাঁকরোলের ভর্তা খেয়েছেন কী? এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে, যারা কাঁকরোল খেতে পছন্দও করেন না, তারাও চেটেপুটে খেয়ে নেবে। তবে দেরি না করে জেনে নিন, কীভাবে বানাবেন কাঁকরোলের ভর্তা।
কাঁকরোলের ভর্তা তৈরির উপকরণ- -
কাঁকরোল- ৪ টি
পেঁয়াজ - ১ টি কুঁচি করা
রসুন- ৫-৬ কোয়া কুঁচি করা
হলুদ গুঁড়ো- ১/৪ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ (স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন)
কাঁচা লঙ্কা কুঁচি- ৪ টি
ডিম- ১ টি
সরষের তেল- ১ চা চামচ
ধনেপাতা কুঁচি- সামান্য
নুন- পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
কাঁকরোলের খোসা ও বীজ ফেলে টুকরো টুকরো করে কুকারে সেদ্ধ করে নিন।
এবারে সেদ্ধ কাঁকরোল ও আলু একসঙ্গে ভালো করে মেখে নিন। একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিন লাল করে। এবার তাতে ডিম ভেঙ্গে আরও কিছুক্ষণ ভাজুন। এরপর এর সাথে কাঁকরোলের মিশ্রণ দিয়ে একসঙ্গে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেল কাঁকরোলের মজাদার ভর্তা। এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments:
Post a Comment