নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনামুক্ত হয়ে বাড়ী ফিরলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহের সোমবার এক বেসরকারি হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন বিজেপি নেতা। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে থাকতে হবে এখন পর্যবেক্ষণে।
সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে দেখা মিলেছিল তার। সূত্রের খবর, সামান্য অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করা হয় বিজেপি নেতার। সেই রিপোর্ট সোমবার পজিটিভ আসতেই মঙ্গলবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রসঙ্গত, প্রথম থেকেই মাঠে নেমে কাজ করতে দেখা গিয়েছিল জয় বন্দ্যোপাধ্যায়কে। মার্চ মাসের শেষদিকে করোনা মোকাবিলার জন্য লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে দেখা মিলেছে তার। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করতে দেখা গিয়েছিল তাকে। এর পরেই ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন তিনি। সেখানে রীতিমতো পুলিশের জলকামানে আঘাত পেয়েছিলেন এই বিজেপি নেতা। এর পরেই তিনি অসুস্থ বোধ করায় তার নমুনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজেটিভ আসে। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সঙ্গে জানা গিয়েছে তার পরিজনদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

No comments:
Post a Comment