নিজস্ব সংবাদদাতা: গতকালই পুজো প্যন্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট। ছোট বড় কোনও প্যান্ডেলেই প্রবেশ করতে পারবেন না কেউ। নিয়ম করে শুধু কয়েকজন পুজো কমিটির সদস্যরা থাকবেন সেখানে। তার পর থেকেই এই নিয়ে আসছে নানান প্রতিক্রিয়া। মুখ ভার জন সাধারণেরও। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে পুজোটাই না বন্ধ হয়ে যায়, সেই আশঙ্কাই করছেন আইনজীবী থেকে শুরু করে অনেক পুজো উদ্যোক্তারা।
তবে উচ্চ আদালতের দ্বারস্থ না হয়ে হাইকোর্টের এই দুর্গা পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় দানকে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ফোরাম অফ দুর্গা উৎসব কমিটি।
মঙ্গলবার ফোরাম অফ দুর্গা উৎসব কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, 'হাইকোর্টের বিচারপতি কাছে আবেদন বাঙালির শেষ্ঠ উৎসব দুর্গা পুজো। বছরে এই কটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তাই পুজো মন্ডবে অন্তত ১০০ জনের বেশি দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হোক।'

No comments:
Post a Comment