নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর থেকে কেশরঘাটা যাওয়ার প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে, হেলদোল নেই প্রশাসনের। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি।
এই রাস্তায় দৌলতপুর শ্মশান, কেশরঘাটা প্রাইমারি স্কুল, কেশর ঘাটা শিশু আলয় অবস্থিত। এই রাস্তা দিয়ে মালদা জেলার বাবুপুর যাওয়া যায়, যার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এই কেশরঘাটা ও সিসা গ্রামের যোগাযোগের এটি একটি মূল রাস্তা। এই রাস্তার ধারে প্রায় ৮ টি মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম আছে এবং দুটি ভোট কেন্দ্র আছে। প্রতিদিন বহু মানুষ নিজেদের কাজের তাগিদে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করেন । এইসব গ্রামের মানুষদের যাতায়াতের মূল মাধ্যম হল এই রাস্তা। কিন্তু যাতায়াতের পক্ষে এই রাস্তা এতটাই অনুপোযোগী সেটা হয়তো চোখে না দেখলে বোঝার উপায় নেই। এলাকাবাসীরা জানান, এর আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই কাজটা চালু হবে। এখন দেখার, কবে এই রাস্তার কাজ শুরু হয়।
এ প্রসঙ্গে বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ জানান, বিষয়টি ব্লকের পক্ষ থেকে জেলাতে জানানো হয়েছে এবং এই রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। জেলার বিভিন্ন অংশে উন্নয়ন হয়েছে কিন্তু সে উন্নয়নের ছিটেফোটাও দেখা মিলল না এই এলাকায় । এইসব গ্রামের গ্রামবাসীরা পরে রয়েছেন এখনও সেই তিমিরেই ।

No comments:
Post a Comment