সরকার বাড়ীর প্রাচীন পুজোতেও করোনার কোপ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 October 2020

সরকার বাড়ীর প্রাচীন পুজোতেও করোনার কোপ


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারপুজো শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার সিংহেশ্বর গ্রামে। সূর্য নারায়ণ সরকারের হাত ধরে এই পুজো  শুরু হয় সরকার পরিবারে। 

সরকার পরিবারের কাছে এই পুজোর বয়সের সঠিক হিসেব না থাকলেও বর্তমান সরকার পরিবারের কর্তা সুকুমার রঞ্জন সরকার জানান, এই পুজো এ বছর ৪০৬ বছরে পা দিয়েছে। দেশভাগের পর এই সরকার পরিবার প্রথমে অসমে এসে আশ্রয় নেয়। সেখানে থাকার পরে সেখানকার পাততাড়ি গুটিয়ে সরকার পরিবার চলে আসে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের রাধানগরে এবং বর্তমানে এই রাধানগরেই এই সরকার পরিবারের বাস। 

একাধিকবার বাসস্থান পরিবর্তনের ঘটনা ঘটলেও  শুধুমাত্র ২০০৭ সালে দুর্গা পুজোর মহা ষষ্ঠীর দিন  গৃহকর্তার মৃত্যুর কারণে সেই বছর ও পরবর্তী দু'বছর পুরোহিতের বিধান মেনে বন্ধ থাকে পুজো। এছাড়া আর কখনও বন্ধ হয়নি এই পুজো। কিন্তু এ বছর করোনার কারণে শুধুমাত্র ঘট পুজো করেই সারা হবে অনুষ্ঠান, তাই মন খারাপ পরিবারের সবার।

No comments:

Post a Comment

Post Top Ad