সরকারি নিয়ম মেনেই বড়দেবীকে অঞ্জলি দিলেন ভক্তেরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 October 2020

সরকারি নিয়ম মেনেই বড়দেবীকে অঞ্জলি দিলেন ভক্তেরা


নিজস্ব সংবাদদাতা, কোচবিহারমহা অষ্টমী তিথিতে সরকারি নিয়ম মেনে কোচবিহারের পাঁচ শতাধিক বছরের পুরোনো রাজ আমলের বড়দেবী মন্দিরে বড়দেবীকে অঞ্জলি দিলেন ভক্তেরা। 

কোচবিহারের  রাজ আমলের  নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে বড়দেবী বাড়ীতে। করোনা পরিস্থিতিতে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ভিড় বা বেশি জমায়েত যাতে না হয় , সেই মতো সমস্ত  নিয়মবিধি মেনেই বড়দেবী মন্দিরে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছে কোচবিহারের জেলা প্রশাসন। 

মন্দিরে অঞ্জলি দিতে আসা ভক্তরা জানালেন, 'সরকারি নিয়ম মেনে সুষ্ঠভাবে এখানে অঞ্জলি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ভালোভাবে অঞ্জলি দিতে পেরেছি।' সদর মহকুমাশাসক সঞ্জয় পাল জানান, হাইকোর্টের রায় মান্যতা দিয়ে  সরকারি নিয়মবিধি মেনে এখানে সুষ্ঠভাবে পুজোর কাজ সম্পন্ন করা হচ্ছে। অন্যান্য বছর রাজ আমলের বড় দেবী দর্শন করতে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে প্রচুর দর্শনার্থীর সমাগম হলেও, করোনা আবহে এবছর দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই কম।

No comments:

Post a Comment

Post Top Ad