লকডাউনের সুফল! দীর্ঘ ১০ বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ ছেলে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 October 2020

লকডাউনের সুফল! দীর্ঘ ১০ বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ ছেলে


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:  করোনা সংকটের জেরে লকডাউন, আর এই লকডাউনের জেরে বাইরে রাজ্যে কাজ করতে যাওয়া অনেক শ্রমিক কাজ হারিয়েছেন। কিন্তু হারিয়ে যাওয়া মানুষ ফিরে এল তার নিজের পরিবারে, এমন এক ঘটনা চোখে পরলো দক্ষিণ দিনাজপুর জেলায়।  বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ছাউনি পাড়া এলাকার বাসিন্দা গুলু মার্ডির পরিবার ফিরে পেয়েছে তাদের  আপনজনকে। 

জানা গিয়েছে, বাইরে কাজ করতে গিয়ে হারিয়ে যান তিনি। দীর্ঘ ১০ বছর তার কোন খোঁজ ছিল না। এমত অবস্থায় তার পরিবারের লোকেরা তাকে ফিরে পাওয়ার হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু করোনা সংকট গুলু মার্ডিকে ফিরিয়ে দিল তার পরিবারের কাছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গুলুর মার্ডি কানপুরে কাজ করতে গেলে সেখানকার একটি কারখানার মালিক তাকে আটকে রেখেছিল ১০ বছর যাবৎ। এরপর করোনা সংকটের জেরে যখন পরিযায়ী শ্রমিকদের বাড়ী পাঠিয়ে দিচ্ছিল সেখানকার মালিকপক্ষ, তখন গুলু মার্ডি ছাড়া পায়। এরপর তিনি স্বহৃদয় শিক্ষক মহাশয়ের সাহায্য চাইলে ওই ব্যক্তি অনেক কষ্টে স্থানীয় বাসিন্দা বাপি সরকারের সঙ্গে যোগাযোগ করেন এরপর বাপি সরকার স্থানীয় পঞ্চায়েতের সাহায্য নিয়ে নিজ উদ্যোগে গুলু মার্ডিকে বাড়ী ফিরিয়ে নিয়েছেন। 

দীর্ঘ ১০ বছর পর আপনজনকে ফিরে পেয়ে গুলু মার্ডি যেমন খুশি, ঠিক তেমনই খুশি তার পরিবারের লোকেরাও।  দীর্ঘ দশ বছর পর গুলু মার্ডিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে যারা তাদের সাহায্য করেছেন তাদের প্রত্যেককেই গুলু মার্ডি ও তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad