বয়স বাড়লেও ফিটনেস ঠিক আগের মতোই আছে ধোনির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 October 2020

বয়স বাড়লেও ফিটনেস ঠিক আগের মতোই আছে ধোনির

 


আইপিএল ২০২০, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার ব্যাটিং ও অধিনায়কত্বের জন্য সমালোচকদের টার্গেটে রয়েছেন। তবে, ৩৯ বছর বয়সী ধোনির ফিটনেসের কোনও অভাব নেই। আইপিএলে ধোনি এমন ক্যাচ ধরছেন যা যুবকদের পক্ষেও কঠিন হবে। সোমবার রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারিয়েছে। পরাজয় সত্ত্বেও আলোচনায় রয়েছেন ধোনি। এই ম্যাচে ধোনি এমন একটি ক্যাচ নিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।


চেন্নাই সুপারকিংসের হয়ে ম্যাচের ৫ ম ওভার করতে এসেছিলেন দীপক চাহার। এই ওভারের তৃতীয় বল খেলেন সানজু স্যামসন। দীপক চাহারের লেগ সাইডে যাওয়া বলটি সঞ্জু স্যামসনের ব্যাটের বাইরের প্রান্তে লেগে ধোনির কাছে পৌঁছেছিল এবং তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ধোনি তার বাম দিকে লাফিয়ে একটি দুর্দান্ত ক্যাচ ধরেন। কোনও খাতা না খুলে আউট হয়েছিলেন সানজু স্যামসন। তবে, ২৮ রানে তিন উইকেটের পতনের পরে জোস বাটলার এবং অধিনায়ক স্টিভ স্মিথ সহজেই রাজস্থানকে জয় এনে দিয়েছিলেন। 

No comments:

Post a Comment

Post Top Ad