নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বন্ধ বিমান বন্দরে নামল এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দ থেকে একজন রোগীকে নিয়ে রওনা হল এয়ার অ্যাম্বুলেন্স। কোচবিহার বিমানবন্দর থেকে বিমানটি দমদমের উদ্যেশ্যে রওনা হয়।
জানা গিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরন করে। এরপর চল্লিশ মিনিট বাদে ফের ১২ টা নাগাদ দমদমের জন্য রওনা হয় বিমানটি।
আলিপুরদুয়ারের শামুকতলার ব্যবসায়ী কালিশংকর পোদ্দার গত কয়েক দিন থেকে অসুস্থ। রক্তাল্পতার কারণে চেকাপ করতে তিনি কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে এয়ার অ্যাম্বুলেন্স নামানো হয় কোচবিহার বিমান বন্দরে।

No comments:
Post a Comment