নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিজেপির যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জীর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর পরেই রাজ্য জুড়ে শুরু হয় বিজেপির যুব মোর্চার আন্দোলন।
এই ঘটনার প্রতিবাদে শনিবার কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারিতে পথ অবরোধ করেন যুব মোর্চার কর্মী সমর্থকেরা। পথ অবরোধের জেরে কোচবিহার শহরের সাথে দিনহাটা ও মাথাভাঙ্গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
পথ অবরোধ কারীদের দাবী যুব মোর্চার সম্পাদক বাপ্পা চ্যাটার্জীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পথ অবরোধ কিছুক্ষন চলার পর খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়।

No comments:
Post a Comment