চুলের কাটিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান, এদিক ওদিক করলেই হতে পারে জেল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2020

চুলের কাটিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান, এদিক ওদিক করলেই হতে পারে জেল


নিজস্ব সংবাদদাতাগণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্র ও সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশবাহিনী অন্যতম প্রধান ভরসা। বেসামরিক প্রশাসনে আইনের শাসন প্রতিষ্ঠার তারাই মূল চালিকা শক্তি। সমাজে অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনতে তাদের ওপরই নির্ভর করতে হয় আমাদের। যে দেশের পুলিশ যত দক্ষ ও পেশাদার, সেই রাষ্ট্রে শান্তি ও নিরাপত্তা তত বেশি টেকসই। সেখানে নাগরিক সমাজ থাকে নির্ভার-ফুরফুরে মেজাজে। তাই সভ্য দুনিয়ায় পুলিশের কদর অতুলনীয়। তাদের সম্মান আকাশ ছোঁয়া। 

বাংলাদেশেও শক্তিশালী একটি পুলিশবাহিনী রয়েছে। বাংলাদেশে অপরাধ দমাতে টিকটক অপু চুলের কাটিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে। মাথার চুল কাটার স্টাইলে নজরদারি করছে পুলিশ। 

চুলের কাট ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ। অভিভাবককে করা হবে তলব। সেলুনে চুল কাটার পর মুচলেকা দিয়ে তবেই মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানো নিয়ে অভিভাকদের সতর্কও করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad