ক্রমশই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, জমিয়ে নামতে পারে বৃষ্টি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 14 August 2020

ক্রমশই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, জমিয়ে নামতে পারে বৃষ্টি


নিজস্ব প্রতিনিধি, কলকাতাগাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলাতে।


নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা ঝড়ো হাওয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা। দীঘা, মন্দারমনি, সাগর দ্বীপের মতো সমুদ্র সৈকতে সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে জমিয়ে বৃষ্টির পূর্বাভাস।


শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া এবং হুগলী জেলাতে।


রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং। আপাতত অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad