প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মালদা কলেজের উদ্ভিদবিদ্যা এবং জীববিদ্যা দুটি বিভাগের ঘর থেকে মূলত লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। চুরি যাওয়া সামগ্রীগুলির মধ্যে রয়েছে ল্যাপটপ , কম্পিউটার, প্রজেক্টার, মাইক্রোস্কোপ, যেগুলোর বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
এদিন সকালে ওই কলেজের নিরাপত্তাকর্মীরাই প্রথমে বিষয়টি জানতে পারেন। ওই দুটি বিভাগের জানালার একটি অংশ ভাঙ্গা দেখেই চুরির বিষয়টি নজরে আসে । এরপর খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে । পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানিয়েছে , চুরির ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

No comments:
Post a Comment