নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ ১৫ই আগস্ট। আজ থেকে ৭৩ বছর আগে ঠিক এই দিনটিতে ভারতবাসী স্বাধীনতার স্বাদ পেয়েছিল পূর্ণ রূপে। স্বাভাবিক ভাবেই আজকের এই দিনটি আমাদের সকলের কাছে খুবই গর্বের। আজকের দিনে আমরা সাধারণত পতাকা উত্তোলন করে, শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে, বিভিন্ন ছোট-খাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে থাকি। তবে এবারে মারণ ভাইরাসের থাবায় সবটাই পণ্ড হয়েছে। তবুও তো আমরা থেমে থাকতে পারি না। করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণকে যতটা সম্ভব সচেতন করাই হোক আমাদের এবারের স্বাধীনতা দিবস উৎযাপনের লক্ষ্য।
তাই এবার অনুষ্ঠান নয়, মানুষকে সচেতন করার লক্ষ্যে এগিয়ে এল বিএস ডায়াগনস্টিক সেন্টার। করোনা আবহের মধ্যেই সেখানে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস এবং তাও সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে। সাধারণ মানুষদের করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে, তাদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
আজ পতাকা উত্তোলনের পর বিশ্বনাথ সাহা জানান, 'প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছোট-খাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটাই। কিন্তু এই বছর মহামারী করোনার প্রভাব পরায় মানুষকে সচেতন করার লক্ষ্যে এই মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে।



No comments:
Post a Comment