করোনা আবহেও কোচবিহারে মর্যাদার সাথে উদযাপন হল স্বাধীনতা দিবস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2020

করোনা আবহেও কোচবিহারে মর্যাদার সাথে উদযাপন হল স্বাধীনতা দিবস


নিজস্ব সংবাদদাতা, কোচবিহারস্বাধীনতা দিবস মর্যাদার সাথে পালিত হল কোচবিহার জেলা শাসকের দপ্তরে। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসের দিনে করোনা যোদ্ধাদের সম্মান জানালো জেলা প্রশাসন। 


কোচবিহার প্রশাসনের যে আধিকারিকরা দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন, তাদের পদক, সংশাপত্র, মাস্ক দিয়ে সম্মান জানালেন জেলাশাসক পবন কাদিয়ান। কোচবিহার প্রশাসনের ৩০ জন করোনা যোদ্ধাকে সম্মান জানানো হল আজ।

করোনা যোদ্ধা শর্মিষ্ঠা মন্ডল বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন । এই সম্মান পেয়ে মনোবল আরও বাড়ল। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, এই যুদ্ধে ৩০ জন করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad