করোনা আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 August 2020

করোনা আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতামারণ ভাইরাস করোনার কারণে অনেকরকম দুঃখজনক ঘটনা প্রকাশ্যে আসছে। করোনা তো প্রাণ কাড়ছেই, সেই সাথে এর আতঙ্ক এমনভাবে ঘিরে ধরেছে, যে কেউ কেউ নিজেই আত্মহননের পথ বেছে নিচ্ছেন। এই একইরকম ঘটনা ঘটতে দেখা গেল বারাসতে। করোনা আতঙ্কে আত্মহত্যা করলেন উত্তর ২৪ পরগনা জেলার বারাসত নবপল্লীর এক ব্যক্তি।

করোনা পজিটিভ হওয়ায় ব্যক্তির আত্মহত্যা করার ঘটনা সত্যিই খুব মর্মান্তিক। জানা গিয়েছে, ৮২ বছরের এই বৃদ্ধের গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য লালা রসের নমুনা নেওয়া হয়। গতকালই তার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে ফ্ল্যাটের রেলিংয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।  প্রাথমিক সন্দেহ, করোনা পজিটিভ হওয়ায় ভয়ে আত্মহত্যা করেছেন এই বৃদ্ধ। তদন্তে বারাসত থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad