স্থানীয় সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা চার জন, তবুও গত বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হয়নি এই বিদ্যালয়ে। স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ জানালে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল এবারের মতো ক্ষমা করে দিন, সামনের বছর থেকে এমন ভুল আর হবে না। সেকারণে সেবারের মতো গ্রামবাসীরা শিক্ষকদের বিরুদ্ধে কোনও অভিযোগ শিক্ষা দপ্তরে করেননি। এবার যদিও ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলিত হল তবে তা উল্টো। এমন দৃশ্য দেখে স্থানীয় গ্রামবাসী থেকে পথ চলতি মানুষজন প্রতিবাদে সোচ্চার হন এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবী জানান।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অপর এক শিক্ষকের বাড়ী বিদ্যালয় থেকে মেরেকেটে হাফ কিলোমিটারের মধ্যে।

No comments:
Post a Comment