করোনা যুদ্ধে পরাজিত, প্রয়াত হলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2020

করোনা যুদ্ধে পরাজিত, প্রয়াত হলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার


নিজস্ব সংবাদদাতাএবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতা পুলিশ এর এক উচ্চ পদস্থ কর্মকর্তা। চলে গেলেন  কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ACP) উদয় শংকর বন্দ্যোপাধ্যায়। ভোরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন এবং উপসর্গ থাকায় তিনি কোভিড পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। দিন সাতেক আগে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল দিসানে ভর্তি‌ হন তিনি। তবে গত চারদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। কোনওভাবেই কোনও আশা আলো দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোরে করোনাযুদ্ধে হার মানলেন উদয়শংকর বন্দ্যোপাধ্যায়। ওনার মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।

এই নিয়ে কলকাতা পুলিশের মোট ৯ জন পুলিশ কর্মীর মৃত্যু হল করোনায়। তবে কলকাতা পুলিশে এই প্রথম এই পদাধিকারের কোনও পুলিশ কর্তার মৃত্যু হল। করোনা পরিস্থিতিতে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করা যোদ্ধাদের এমন মর্মান্তিক পরিণতি চিন্তা বাড়াল প্রশাসনেরও।


 




No comments:

Post a Comment

Post Top Ad