পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না, বুঝে নিন এইভাবে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 August 2020

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না, বুঝে নিন এইভাবে


যতই দিন যাচ্ছে, আমাদের ইন্টারনেট ব্যবহারের মাত্রাও বেড়ে চলেছে। আমরা বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় ঝুঁকে পড়ছি। ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন সাইটে আমাদের প্রায় সকলেরই একটা করে প্রোফাইল রয়েছে। আর থাকবে নাই বা কেন, এই সাইট গুলো যেমন সকলের সাথে যোগাযোগের মাধ্যম, তেমনই অনেক কিছু জানতেও সাহায্য করে থাকে। পাশাপাশি রোজগারের মাধ্যম হিসাবেও অনেকে এসবের ব্যবহার করে থাকেন। 

কিন্তু অনেক সময় আমাদের এই সকল প্রোফাইলগুলো হ্যাক হয়ে যায়। আবার তো অনেক সময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরও টের পাওয়া যায় না।  আর এতে যেহেতু আমাদের অনেক তথ্য সংরক্ষিত থাকে, তাই হ্যাকাররা এটা দিয়ে অনেক দুষ্কর্ম করতে পারে। তাই আমাদের উচিৎ হ্যাকারদের এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করে রাখা। কিন্তু কীভাবে?   

এসব ঘটনা এড়াতে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গুগল এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির নতুন ফিচার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংরক্ষিত রাখতে পারবেন।গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার জন্য আপনাকে যেতে হবে passwords.google.com এ। সেখানেই আপনি আপনার পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করতে পারবেন।

আর শুধুই সংরক্ষণই নয়,  এটা আপনাকে জানিয়ে দেবে আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে কি-না। এছাড়াও যদি পাসওয়ার্ডে কোনও সমস্যা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গেই গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনার ফোনে নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে সতর্ক করে দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad