চুল শুষ্ক ও রুক্ষ হওয়ার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি, এর জন্য আবার অনেকে বাজার থেকে নামি-দামি প্রোডাক্ট কিনে আনেন। কিন্তু ফল সেভাবে পাওয়া যায় না, উল্টো চুলের ক্ষতি হয়। তাই কিছু সাধারণ পদ্ধতি অবলম্বন করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। জেনে নিন সেরকম কিছু উপায়।
শ্যাম্পুর আগে তেল- সারা বছর কম তেল মাখলেও শীতে তেল মাখা অবশ্যই উচিৎ। শুষ্ক আবহাওয়ার কারণে এমনিই এ সময় চুলের একটু বাড়তি পরিচর্যা প্রয়োজন। তেলই হতে পারে সেই উপকরণ । সপ্তাহে তিন দিন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মেখে নিন। এ ছাড়া শ্যাম্পু করার আগে কুসুম গরম নারকেল তেল মালিশ করুন, এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। এবার একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে আলতো করে চুলে জড়িয়ে রাখুন। এক ঘণ্টা রেখে এবার চুল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন।শ্যাম্পুতে জল মিশিয়ে নিন- শ্যাম্পু করার আগে তাতে জল মিশিয়ে পাতলা করে নিন। হাতের তালুতে সেই শ্যাম্পু ঘষে ফেনা তৈরি করে নিন। তারপর তা চুলে লাগান। এরপর ঠাণ্ডা জলে চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে ফের ধুয়ে নিন। এতে চুল মসৃণ ও সুন্দর থাকবে।
হেয়ার সিরাম ব্যবহার- চুলে ব্যবহার করুন ভালো কোম্পানির সেরাম। প্রতিবার শ্যাম্পু ও কন্ডিশনার লাগানোর পর চুল শুকনো করে এই সিরাম লাগিয়ে রাখুন। এতে চুলের উজ্জ্বলতা যেমন বাড়বে, তেমনই নরম থাকবে আপনার চুল।
চুলে যন্ত্রের ব্যবহার কমিয়ে ফেলুন- চুল শুকানোর জন্য ড্রায়ার, কার্লিং টুল, স্ট্রেটনার এগুলো যত এড়িয়ে চলবেন, চুলের স্বাস্থ্য ততই ভালো থাকবে। প্রাকৃতিকভাবেই চুল শুকিয়ে ফেলুন।

No comments:
Post a Comment