জলের স্রোতে ভেঙ্গে গেল বহু পুরোনো শিব মন্দির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2020

জলের স্রোতে ভেঙ্গে গেল বহু পুরোনো শিব মন্দির


নিজস্ব সংবাদদাতানিম্নচাপের প্রভাবে বৃষ্টি।  এর মধ্যে ভরা কোটালে বানের স্রোতে ভেঙ্গে গেল হুগলির হিন্দমোটরের বটতলা গঙ্গার ঘাটের শিব মন্দির।

বেশ কয়েকদিন ধরে জোয়ারের জলে একটু একটু করে গঙ্গার বুকে তলিয়ে যাচ্ছিলো শিব মন্দিরের একাংশ। কিন্তু গতকাল বানের স্রোতে শিব মন্দিরের পুরোটাই ভেঙ্গে গেলো। এই ঘটনার পরে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। 

মন্দির কমিটির এক সদস্য বলেন, 'চোখের সামনে মন্দির তলিয়ে গেল আমরা কিছু করতে পারলাম না।আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন বলেছে, পরে এই মন্দির গড়ে দেবে।'

স্থানীয় এক তৃণমুল নেতা নিতাই দাশগুপ্ত বলেন, গঙ্গার বুক থেকে যে ভাবে বালি চুরি হচ্ছে ও গঙ্গার ধার থেকে যে ভাবে মাটি চুরি হচ্ছে তাতে গঙ্গার জলের স্রোত সরাসরি ঘাট গুলোর ওপরে পড়ছে। তার জন্য এই মন্দির তলিয়ে গেছে।।

No comments:

Post a Comment

Post Top Ad