আগ্নেয়াস্ত্র সমেত বাগদা থানার পুলিশের হাতে গ্রেফতার ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 August 2020

আগ্নেয়াস্ত্র সমেত বাগদা থানার পুলিশের হাতে গ্রেফতার ১


নিজস্ব সংবাদদাতাআগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। 

ধৃতের নাম স্বপন বিশ্বাস, বয়স ৩১।  বাগদা থানার সিন্দ্রানি এলাকার বাসিন্দা সে। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাজিতপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ধৃত স্বপন বাজিতপুর ব্রিজ এলাকায় ঘোরাঘুরি করছিল। তখন তাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ অফিসারের। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কথায় অসংগতি দেখে তাকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে স্বপনকে।

No comments:

Post a Comment

Post Top Ad