আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবনে পালন করা হল স্বাধীনতা দিবস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2020

আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবনে পালন করা হল স্বাধীনতা দিবস


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জাতীয় পতাকা উত্তোলন করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।

এদিন ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জাতীয় পতাকা উত্তোলন করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। শহীদদের ছবিতে পুষ্প অর্পণ করে তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এরপর দেশাত্ববোধক গান, জাতীয় সঙ্গীত গাইবার মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। এদিনের এই কর্মসূচিতে করোনা যোদ্ধাদের সংবর্ধিত করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার মহকুমা শাসক সহ জেলার বিশিষ্ট আধিকারিক এবং কর্মচারীবৃন্দরা। 

No comments:

Post a Comment

Post Top Ad