নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ৬৭ বর্ষীয় মহিলার।
আলিপুরদুয়ার শহরের বাসিন্দা ৬৭ বর্ষীয় মহিলা কিছুদিন আগেই প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার লালারস পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।
তখন তাকে তোফসিখাতা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, উক্ত মহিলা আরও অনেক রোগে আক্রান্ত ছিলেন। তবে যেহেতু তিনি করোনা পজিটিভ ছিলেন, তাই মৃতদেহ সরকারি নিয়মানুযায়ী সৎকার করা হবে।

No comments:
Post a Comment