এদিন সকালে এলাকার বাসিন্দা ইয়াপে ডুকপা তার স্ত্রী বক্রো ডুকপা ঘাস কাটতে ঘর থেকে বের হন এবং এলাকায় ইলেকট্রিক পোলের একটি তার নিচে ঝুলে ছিল সেই তারেই শক খেয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে জানান এলাকার বাসিন্দারা।
এদিকে তাদের ঘরে ছোটো ছোটো দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে এবং বয়ষ্ক বাবা ও মা রয়েছেন । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে কালচিনি পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। কালচিনি ওসি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হবে।

No comments:
Post a Comment